ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানো যাবে ফেসবুক-মেসেঞ্জারে

নিজস্ব প্রতিনিধি।।

জরুরি প্রয়োজনে ইন্টারনেট ছাড়াই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বার্তা পাঠাতে নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো।

আজ মঙ্গলবার বেলা ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধু টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে।

জানা গেছে, অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.