এইমাত্র পাওয়া

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গেইল?

নিউজ ডেস্ক।।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কি ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল? শনিবার টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাটিই কি ছিল তার শেষ?

আউট হওয়ার পর দেখা গেল, সাইডলাইনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন সতীর্থরা। তাদের সামনে দিয়ে ব্যাট উঁচিয়ে বেরিয়ে যান গেল। যাওয়ার সময় সতীর্থদের সঙ্গে খানিক খুনসুটি করতেও দেখা গেল তাকে।

বিশ্বকাপের আগেই গেইল জানিয়েছিলেন, এটিই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। চলতি বিশ্বকাপে খুব একটি ভাল ছন্দে দেখা যায়নি তাকে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ বলে ১৫ রান করেন তিনি। তার মধ্যে ছিল দু’টি বিশাল ছক্কা।

প্যাট কামিংসের বলে আউট হন গেইল। পরে দেখা যায় গ্যালারিতে থাকা দর্শকদের দিকে নিজের গ্লাভস ছুড়ে দিচ্ছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-২০ ক্রিকেটে ৭৮টি ম্যাচে ১ হাজার ৮৮৪ রান করেছেন গেইল। তার মধ্যে রয়েছে দু’টি শতরান। সর্বোচ্চ ১১৭।

সব মিলিয়ে টি২০-তে ৪৫২টি ম্যাচ খেলেছেন গেইল। ৩৬ দশমিক ৪৯ গড়ে মোট ১৪ হাজার ৩০৬ রান করেন তিনি। স্ট্রাইক রেট ১৪৫ দশমিক ৪৩। ২২টি শতরান রয়েছে তার। আইপিএল-এ সর্বোচ্চ ১৭৫ রান করেছেন ‘ইউনিভার্স বস’।

টি-২০-তে ছক্কা মারার রেকর্ডও রয়েছে গেইলের দখলে। সব মিলিয়ে টি-২০-তে মোট ১ হাজার ৪৩টি ছক্কা মেরেছেন তিনি, যা এখনও সর্বোচ্চ।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১২২টি ছয় মেরেছেন গেইল। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, একদিনের ম্যাচ ও টি২০ মিলিয়ে ৫৫১টি ছয় মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এ তারাকা ক্রিকেটার। আইপিএল-এও সর্বোচ্চ ৩৫৭টি ছক্কা মেরেছেন গেইল। সূত্র: আনন্দবাজার অনলাইন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.