করোনায় ইউরোপে আরো ৫লাখ মানুষ মারা যাবেঃহু

অনলাইন ডেস্ক।।
সারা বিশ্বের মতো ইউরোপে করোনা মহামারির প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও তা আবারো মারাত্মক আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক সতর্কবার্তায় সংস্থাটি বলেছে, ইউরোপে করোনা আরো অন্তত পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে।
হু-র ইউরোপ শাখার আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগ বলেছেন, ইউরোপের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সংক্রমণের সাম্প্রতিক গতি পর্যবেক্ষণের পর আমাদের আশঙ্কা, আগামী বছরের গোড়াতেই মৃত্যুর সংখ্যা আরো অর্ধেক মিলিয়ন (৫ লাখ) বেড়ে যেতে পারে।
চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ইউরোপে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা এক মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়েছিলো।
হান্স জানান, সম্প্রতি ইউরোপের ৫৩টি দেশে সংক্রমণ যে গতিতে বাড়তে শুরু করেছে, তা না কমলে ফের বিপর্যয় অবশ্যম্ভাবী। এই পরিস্থিতিতে টিকাকরণ কেমন চলছে, কী পর্যায়ে রয়েছে, এসব না ভেবে সংক্রামক রোগের ক্ষেত্রে যা যা করা উচিত, সেই অনুযায়ী করোনা-বিধি তৈরি করার পরামর্শ দিয়েছে হু।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.