নাজমুল হুদা।।
বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৫ নভেম্বর ২০২১ শুক্রবার সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে সিরাত-উন-নবী উদযাপন ২০২১ অনুষ্ঠিত হয়।
উক্ত সিরাত-উন-নবী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।

বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি দুলাল চন্দ্র দাশের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দাশ শিশির কুমার,বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ,বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ,বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাজ্জাদ খান চপল।
বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধানপোতা মাসকাটা দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাই, হযরত মাওলানা আতাউর রহমান,চাকুলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মানজুরুল হক ।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ,পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও ছাত্রবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
