এইমাত্র পাওয়া

ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল করার বিষয়ে গণবিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক।।

ঢাকা ও চট্টগ্রাম শহরে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল করার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে তথ‌্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্প‌তিবার (৪ নভেম্বর) তথ‌্য ও সম্প্রচার মন্ত্রণাল‌য়ে‌র পরিচালক (জনসংযোগ) মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এ গণবিজ্ঞ‌প্তি‌তে জারি করা হ‌য়ে‌ছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে টিভি ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আসবে।

স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে গ্রাহকদের এ সময়ের মধ্যে ক্যাবল/ফিড অপারেটরের সহযোগিতায় অ্যানালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল সেট টপ বক্স স্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে। তা না করলে ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.