বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান শামীম

নিজস্ব প্রতিনিধি।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজীকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান নিয়োগসহ ১৩ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে সোমবার (০১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব সৈয়দ মো. তাজুল ইসলামকে ভূমি আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

এদিকে, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) থাকছেন অতিরিক্ত সচিব মো. মুশফিকুর রহমানই।

গত ১১ অক্টোবর তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে বদলি করে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে সোমবার সেই আদেশের মুশফিককে বদলির অংশটুকু বাতিল করে আরেকটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমানকে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪), মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. গোলাম ফারুককে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব অসীম কুমার দে-কে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য করা হয়েছে।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুবুল ইসলামকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য সংযুক্ত করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.