চমেক বন্ধ ঘোষণা, সন্ধ‌্যার মধ্যে হল ত‌্যাগের নির্দেশ

নিউজ ডেস্ক।।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের দফায় দফায় সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চমেক অধ্যক্ষ সাহেনা আক্তার রাইজিংবিডিকে এসব তথ্য জানান।

এর আগে সকাল ১০টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হন। তারা হলেন- নাইমুল ইসলাম (২০), মাহফুজুল হক (২৩) এবং আকিব হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চমেকে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার ও শনিবার দুই দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ওসি জানান, সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.