শেখ হেলাল উদ্দীন কলেজে শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন ও স্মরণ সভা

‌মোঃ মোজা‌হিদুর রহমান।।
সকাল ১১ টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন কলেজে প্রধান অতিথি মুজিব বর্ষের কর্মসূচীর ধারাবাহিকতায় রাসেল দিবস উপলক্ষে স্থায়ী ‘শেখ রাসেল দেয়ালিকা’র শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে কলেজ মিলনায়তনে গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য স ম আব্দুর রবে’র মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স ম আব্দুর রব দীর্ঘ দিন বর্ণি- ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অবসর জীবনে তিনি একযুগ ধরে শেখ হেলাল উদ্দীন কলেজের গভর্ণিং বডির জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় কর্তৃক অনুমোদিত প্রতিনিধি হিসেবে স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন।

কলেজ গভর্ণিং বডির সদস্য ছাড়াও তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। স্মরণ সভায় সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীনের উপস্থাপনায় অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্থানীয় সরকার বিশেষজ্ঞ কলামিস্ট স্বপন দাশ। তিনি বলেন স ম আব্দুর রবের মৃত্যুতে এলাকার অপরিসীম ক্ষতি হয়েছে। তাঁর মৃত্যুতে আমরা একজন সাদা মনের মানুষকে হারালাম।

তাঁর সময়ানুবর্তিতা ও আলাপচারিতা আামাদের সবর্দা মুগ্ধ করতো। স ম আব্দুর রবের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন শুভদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, শিক্ষানুরাগী আজহাজ্ব মোঃ সিদ্দিক আলী, সহকারী অধ্যাপক সেখ তারিকুল ইসলা, দীন মহম্মদ মোল্লা, প্রভাষক সিরাজুল ইসলা, উৎপল কুমার দাস, প্রধান শিক্ষক তরফদার আব্দুল মান্না, মোঃ শহিদুল্লাহ্, শিক্ষার্থী হুরজাহান প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.