স্পোর্টস ডেস্ক।।
টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু হতাশাজনক পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তাদের। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান আট নম্বরে। ৪০ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট সাত হাজার ৮৬, রেটিং ২৩৬।
সাম্প্রতিক পারফরম্যান্স সুখকর নয় লাল-সবুজের দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ড ও দ্বিতীয় পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছে মাহমুদউল্লাহর দল। যার কারণে র্যাঙ্কিংয়ে তাদের এই অবনতি।
র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। এরপর দুইয়ে ভারত এবং তিনে পাকিস্তান। চার নম্বরে নিউজিল্যান্ড এবং পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা। ছয় নম্বরে, বাংলাদেশের আগের জায়গায় আছে অস্ট্রেলিয়া। সাত নম্বরে রশিদ খান-মোহাম্মদ নবির আফগানিস্তান। র্যাকিংয়ে বাংলাদেশের নিচে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। দল দুটির অবস্থান যথাক্রমে নয় ও দশ নম্বরে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
