নিউজ ডেস্ক।।
৪০তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৯৭৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে। ওই দিন সকাল ১০টায় শুরু হবে মৌখিক পরীক্ষা।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ নভেম্বর থেকে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টায় ভাইভা শুরু হবে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
