এইমাত্র পাওয়া

বাগেরহাটে শেখ রাসেল দিবস ২০২১ পালিত

নাজমুল হুদা।।

“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস
অদম্য আত্মবিশ্বাস “

এই শ্লোগান নিয়ে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শেখ রাসেল দিবস পালিত হয়েছে। ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব স্বপন দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি জনাব বিধান কান্তি হালদার, সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয় এর অধ্যক্ষ জনাব অমিত রায় চৌধুরী, ফকিরহাট উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান। 

আলোচনা শেষে উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে শেখ রাসেল দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.