অনলাইন ডেস্ক।।
অপেক্ষা শেষে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের দিনের প্রথম খেলায় দারুন জয় তুলে নিয়েছে ওমান। দিনের দ্বিতীয় খেলায় রাত ৮টায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড।
ইতিমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। বিশ্বকাপের টস ভাগ্য ছিলো বাংলাদেশ পক্ষে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাহামুদুল্লাহ রিয়াদ।
এদিকে সম্প্রতি বাংলাদেশ টি-টোয়েন্টি ফরমেটে দারুন সময় পার করছে। টানা তিনটি সিরিজে দারুন জয় তুলে নিয়েছে মাহামুদুল্লাহর দল। যার ফলে বাংলাদেশের র্যাংকিংয়ে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। তবে বিশ্বকাপ মিশনটা ভালো হয়নি বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস,সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
স্কটল্যান্ড একাদশ: কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মুনসি, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলয়েড, মাইকেল লিয়াস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরীফ, ব্র্যাড ওয়েল। সূত্র: আইসিসি
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
