অনলাইন ডেস্ক।।
দেশের মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের একাডেমিক সুপারভিশন শুরু হচ্ছে। নতুন সুপারভিশন ফর্মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিবর্তিত পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ সময়ে মাধ্যমিক পর্যায়ে কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করে। এসব অনলাইন শ্রেণি কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন এবং বিদ্যালয়ের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তাই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাউশির নির্দেশনা মোতাবেক পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে নির্ধারিত ছকে মনিটরিং প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিতে একাডেমিক সুপারভিশন এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ লক্ষ্যে বিভিন্ন শিক্ষা অফিসে কর্মরত রাজস্ব খাতভুক্ত কর্মকর্তারা প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে নির্ধারিত ছকে মনিটরিং প্রতিবেদন মাউশিতে পাঠান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
