নিউজ ডেস্ক।।
চতুর্দশ সহকারী জজ নিয়োগে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।রবিবার (১০ অক্টোবর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতর মাধ্যমে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার আসন বিন্যাস পরীক্ষাকেন্দ্র ও কমিশনের ওয়েবসাইটে আগামী ৪ নভেম্বর প্রকাশ করা হবে।
পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী:
১. প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার সময় প্রবেশপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোন পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
৩. সব পরীক্ষার্থীকে করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
গত ২৬ সেপ্টেম্বর চতুর্দশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯৪৬ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
