অনলাইন ডেস্ক।।
জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে। দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো।
পদ পাওয়ার প্রতিক্রিয়ায় বিকেল সোয়া ৫টার দিকে মুজিবুল হক চুন্নু জানান, আমার সঙ্গে দলের চেয়ারম্যানের (জি এম কাদের) সঙ্গে কথা হয়েছে। তিনি দলের নতুন মহাসচিব হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
জাপার চেয়ারম্যানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জাপার পরবর্তী মহাসচিব হিসেবে মুজিবুল হক চুন্নু ও রেজাউল ইসলাম ভূঁইয়া নাম প্রস্তাব করেন দলের চেয়ারম্যান গোলাম (জি এম) মোহাম্মদ কাদেরের কাছে। তাদের মধ্যে ক্ষমতাসীন মহলে (আওয়ামী লীগ) চুন্নুর গ্রহণযোগ্যতা বেশি। অন্যদিকে, দলের মধ্যে রেজাউল ইসলামের ভাবমূর্তি ভালো হলেও বয়সের কারণে তিনি পিছিয়ে পড়েন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
