নিউজ ডেস্ক।।
বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না। গত বৃহস্পতিবার পিইসি ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা বাতিলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। শিগগিরই জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের প্রস্তাবও পাঠানো হবে। তবে পরীক্ষা না হলেও শ্রেণিকক্ষে মূল্যায়ন শেষে সনদ পাবে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, জেএসসি ও পিইসি কোনো পাবলিক পরীক্ষা নয়। এই পরীক্ষা দুটি সরকারের নির্বাহী আদেশে নেওয়া হয়। এ জন্য এই পরীক্ষা না নিতে হলে প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
