অনলাইন ডেস্ক।।
স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানিতে ১২ দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামীকাল (শনিবার) সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।
শুক্রবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ‘কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে আগামীকাল (শনিবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’
প্রেস সচিব বলেন, ‘রাষ্ট্রপ্রধান ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’
৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি ইংল্যান্ড এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
