এইমাত্র পাওয়া

​১৭ অক্টোবর থেকে ঢাবিতে সশরীরে ক্লাস শুরু

আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং ৫ অক্টোবর হলসমূহ খুলে দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১০ অক্টোবর সব বর্ষের জন্য হল খোলার সিদ্ধান্ত নেয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.