নিউজ ডেস্ক।।
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিষয়টি অতি জরুরি উল্লেখ করে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২ নির্দেশনা হচ্ছে….
১. প্রতিদিন শ্রেণির জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, সাবান, স্যাভলন, জীবাণুনাশক, ডাস্টার (কাপড়ের) সরবরাহ করতে হবে।
২. ‘কোনো কাজই ছোট নয়’বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে হবে। সেজন্য শিক্ষার্থীদের কাজের ক্ষেত্রে শিক্ষকদের উৎসাহ ও সহযোগিতা প্রদান করবেন।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার জন্য দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকে। এরপর ১২ সেপ্টেম্বর তা পুনরায় চালু হয়েছে। এক্ষেত্রে সবার স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। শিক্ষার্থীরা শিক্ষকদের তত্ত্বাবধানে নিজেরাই তাদের শ্রেণিকক্ষ পরিষ্কার রাখতে সচেষ্ট থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
