নিউজ ডেস্ক।।
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও বিজ্ঞান এবং প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ১৭ অক্টোবর
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড। আগামী শনিবার (৯ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) গিয়ে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
গুচ্ছ ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, কোন ভর্তিচ্ছু নিতান্ত প্রয়োজনে ছবি পরিবর্তন করতে হলে গুচ্ছভুক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে। আগামী ৯ এবং ১০ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিম্নে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে হবে।
১) ছবি পরিবর্তনের আবেদন
২) এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের কপি
৩) গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের প্রবেশপত্রের কপি
৪) ৩০০x৩০০ পিক্সেল সাইজের রঙ্গিন ছবি (সফটকপি)
মানবণ্টন
গুচ্ছ পদ্ধতির পরীক্ষার আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেয়া হবে। মানবিক বিভাগের ক্ষেত্রে বাংলায় ৪০ এবং ইংরেজিতে ৩৫ ও আইসিটিতে ২৫ মার্ক।
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলায় ১০, ইংরেজিতে ১০, রসায়ন ২০, পদার্থবিজ্ঞান ২০ নম্বর। আর বাকি ৪০ নম্বর আইসিটিতে।
ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫, বাংলা ১৩, ইংরেজিতে ১২, আইসিটিতে ২৫ মার্ক।
বিভাগ পরিবর্তনে
বিভাগ পরিবর্তন বা ঘ ইউনিটের জন্য আলাদাভাবে কোন পরীক্ষা নেয়া হবে না। একজন শিক্ষার্থী কেবল একটি পরীক্ষায়ই অংশগ্রহণ করবে। বিভাগ পরিবর্তন করতে চাইলে উক্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় প্রদত্ত নিয়মানুসারে মাইগ্রেশন করে ভর্তি হতে পারবে।
ভর্তির ক্ষেত্রে
এমসিকিউ ১০০ মার্কের পর ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় এসএসসি, এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ভিত্তিতে প্রত্যেক বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা শর্তে ভর্তির সুযোগ দিবে। এক্ষেত্রে একেক বিশ্ববিদ্যালয়ের শর্ত একেক রকমও থাকতে পারে।
জানা গেছে, ২০১৯ ও ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পাস করেছে তারা সবাই আবেদনের সুযোগ পেয়েছে। তারা পরীক্ষাও দিতে পারছে। তবে ফার্স্ট টাইম ও সেকেন্ড টাইম নির্ধারণ করে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেবে স্ব স্ব বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে নিজস্ব শর্ত প্রয়োগ করা হবে।
নেগেটিভ মার্কিং
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, প্রচলিত নিয়মেই গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের নিয়মে তেমন পরিবর্তন আসছে না। পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
