ময়মনসিংহে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

‘Teachers at the Heart of the Education Recovery’ বা শিক্ষকই শিক্ষা-পুনরদ্ধারের কেন্দ্রবিন্দুতে- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৫ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরাম ও সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোঃ এনামুল হক স্যার। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন মোহাম্মদ কবীর হোসেন, সহযোগী অধ্যাপক ও সংযুক্ত কর্মকর্তা, a2i । আমাদের ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম, অভিজিৎ সাহা প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট a2i, সভাপতিত্ব করেন মোঃ ছামছুল আলম, প্রধান শিক্ষক, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. খুরশীদ আলম তালুকদার, সিনিয়র শিক্ষক, ময়মনসিংহ জিলা স্কুল ও সাধারণ সম্পাদক, আইসিটি শিক্ষক ফোরাম, ময়মনসিংহ। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল এবং কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.