নিজস্ব প্রতিবেদক।।
জনগনকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম। জয়পুরহাটে একটি সম্মেলনে যাওয়ার পথে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নওগাঁ শহরের বাইপাস মোড়ে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এক পথসভায় একথা বলেন তিনি। বাহাউদ্দিন নাসিম বলেন, জনগনের সমর্থনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে সমুন্নত ও টিকিয়ে রাখতে চাই। বাংলাদেশে আজকে উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশে পরিণত হয়েছে। কিন্তু এর পরও একটি বিরোধী সাম্প্রদায়িক ও অপশক্তি এদেশের মানুষকে উসকে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। জনগনকে সাথে নিয়েই শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নাসিম বলেন, আইন-শৃঙ্খলা বিঘ্নিত করে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়া বানাতে চায়। অপশক্তিরা যখনই সুযোগ পাবে তখনই আঘাত হানবে দেশের অস্তিত্বের উপর। তাই আমরা জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থেকে লড়াই করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মলরঞ্জন গুহ,সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাসিম আহম্মেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
