ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে করোনায় আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৪ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ৯০১ জন মারা গেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.