এইমাত্র পাওয়া

কাল থেকে প্রাথমিকের নতুন রুটিনে ক্লাস

অনলাইন ডেস্ক।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণির কাজ পরিচালনার নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে নতুন রুটিনটি পাঠানো হয়েছে। আগামীকাল শনিবার (২ অক্টোবর) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন রুটিন অনুসারে ক্লাস হবে। নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া মঙ্গলবার প্রথম শ্রেণি এবং সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।তবে শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক্-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধই থাকছে। 

আর পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই প্রতিদিন হবে। পঞ্চম শ্রেণির ক্লাসগুলো মধ্যাহ্নবিরতির পর হবে। বাকি শ্রেণির ক্লাসগুলো হবে মধ্যাহ্নবিরতির আগে। মধ্যাহ্নবিরতির সময় শ্রেণিকক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.