ঝালকাঠিতে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিবাদ সভায় ৪ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক।।

একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে হ্রাস করে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্নঘাতি উদ্যোগ অবিলম্বে বন্ধ করা,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয়ের কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড(বিএনবিসি) -২০২০ ও ঢাকা ইমারত বিধিমালা -২০০৮ এর জনস্বার্থবিরোধী ধারা ও উপধারা সংশোধন পূর্বক গেজেট প্রকাশ করা সহ আরো ২ দফা দাবীতে ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে মতবিনিময় ও প্রতিবাদ সমাবেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। ২৯ সেপ্টেম্বর বুধবার  বিকাল ৪টা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অডিটোরিয়ামে সংগ্রাম কমিটির জেলা আহবায়ক মো.শাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নীল রতন দাস,কেন্দ্রীয় আইডিইবির সহ সভাপতি মিজানুর রহমান,সাহিত্য সম্পাদক আবু হানিফ,নির্বাহী প্রকৌশলী সওজ আঃ রহিম,যুগ্ন সাধারণ সম্পাদক ছাত্র পরিষদ দেওয়ান মো. ইলিয়াস,নাজিমুদ্দিন পাটোয়ারী, তারিক হোসেন প্রমূখ।

সভায় নলছিটি উপজেলা আইডিইবির সাধারণ সম্পাদক ও শিক্ষা বার্তার সহকারী সম্পাদক ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক বিন-ই-আমিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শাখায় শিক্ষা কার্যক্রম ও শিক্ষকদের বিভিন্ন  দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি সভার প্রধান অতিথি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এর মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তুলে ধরার অনুরোধ জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.