বরিশালের বিভাগীয় কমিশনার’র আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে প্রথম পুরস্কার অর্জন

বিন-ই-আমিন।।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত “তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবেক্ষণ ও পরিবীক্ষণ” বিষয়ে বিভাগীয় কমিটি পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবদান রাখার জন্য তিনি এই পুরস্কার অর্জণ করেন। মাঠ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে বিভাগের সকল উপজেলায় অধস্তন কর্মকর্তাদের কাজের তদারকিতে আন্তরিকতা ও নিষ্ঠার সহিত সকল কার্য সম্পাদনার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সহিত তথ্য প্রদান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে সফলতায় তথ্য কমিশন আয়োজিত এ গৌরব অর্জন করেন তিনি।

গতকাল ২৮ সেপ্টেম্বর তথ্য কমিশন আয়োজিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দের উপস্থিতিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান এ পুরস্কার তুলে দেন। এ সময় তথ্য সচিব মো. মকবুল হোসেন ও প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.