শেখ হেলাল উদ্দীন কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ র জন্মদিনে স্মারকবৃক্ষ রোপন কর্মসূচি

মোঃ মোজাহিদুর রহমান।।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন কলেজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিনে সারা দেশের ন্যায় ‘স্মারকবৃক্ষ রোপণ’ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০ টায় কলেজের আইসিটি ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাষ্কর্য ও বঙ্গবন্ধু পুষ্প কানন চত্বরে স্মারক বৃক্ষ রোপন করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। বৃক্ষ রোপন শেষে আধুনিক বাংলাদেশ গড়ার সফল রাস্ট্রনায়ক সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক উৎপল কুমার দাসের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল ইসলাম, প্রভাষক অপূর্ব লাল সাহা, শেখ শামীম ইসলাম, বীনা রানী মন্ডল প্রমুখ। সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন তাঁর দিক নির্দেশনায় দেশ আজ এগিয়ে চলেছে।

সম্প্রতি জাতিসংঘ কতৃক এসডিজি অগ্রগতি পুরস্কার প্রাপ্তিতে অভিনন্দন, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে কর্মসূচী শেষ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.