নিউজ ডেস্ক।।
বাংলাদেশ পুলিশের পরিদর্শক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৫৭ কর্মকর্তাকে তাদের নিজ নিজ ইউনিট থেকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
রোববার পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রয়েছেন ৬০ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ৭৮ জন এবং পুলিশ সার্জেন্ট/টিএসআই থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতিপ্রাপ্ত ১৯ জন রয়েছেন।
৯ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সের তিনটি আলাদা প্রজ্ঞাপনে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ও পুলিশ সার্জেন্ট/টিএসআই থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে এ কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা হয়েছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
