সেই পাঠাও চালক উপহার পাচ্ছেন নতুন মোটরসাইকেল

নিউজ ডেস্ক।।

রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া আলোচিত সেই পাঠাও চালক শওকত আলম সোহেল উপহার হিসেবে পাচ্ছেন একটি নতুন মোটরসাইকেল। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন পাঠাও চালককে মোটরসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশনের একটি প্রজেক্ট রয়েছে কর্জা হাসানা বা বিনা সুদে ঋণ বিতরণ। এজন্য আমরা বিভিন্ন পণ্য সমাজের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের দেই। পরে তারা নিজেদের সুবিধামতো তা কিস্তিতে পরিশোধ করেন। তবে ওই ব্যক্তির ভিডিও দেখে আমি বুঝেছি যে, আসলে তিনি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, তার ওই কর্জে হাসানা আমি নিজের পক্ষ থেকে দিয়ে দেব। আর ওনাকে উপহার হিসেবে একটি মোটরসাইকেল দেব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.