এইমাত্র পাওয়া

যেসব নির্দেশনা মানতে হবে এসএসসি পরীক্ষার্থিদের

অনলাইন ডেস্ক।।

করোনা মহামারির কারণে নির্দিষ্ট সময়ে এসএসসি পরীক্ষা নিতে পারেনি শিক্ষামন্ত্রণালয়। সবশেষে করোনার প্রকপ কমে আসায় আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষামন্ত্রণালয়।

করোনা মহামারির মধ্যে নতুন এক পরিবেশে পরীক্ষা দিতে হবে এবারের এসএসসি পরীক্ষার্থীদের। এজন্য দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা।

পরীক্ষা কেন্দ্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করার পাশাপাশি আরও কিছু নির্দেশনা মেনে চলতে পরিদর্শক ও পরীক্ষার্থীদের জন্য নির্দেশ জারি করেছে শিক্ষামন্ত্রণালয়।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে-

১. করোনা মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৩. পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ। সকাল ১০.১৫ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

৪. দুপুর ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী শিট বিতরণ। দুপুর ২টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ। দুপুর ২টা ১৫ মিনিটে বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

৫. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.