নিউজ ডেস্ক।।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩৭ লাখ শিক্ষার্থীর করোনার টিকা প্রাপ্তি এখনো নিশ্চিত হয়নি। ফলে ঝুঁকি নিয়েই খুলতে হবে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে এক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা প্রাপ্তি কিংবা রেজিস্ট্রেশনে পিছিয়ে রয়েছেন। দেশের সরকারি বেসরকারি মিলে বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৩ লাখ। এর মধ্যে মাত্র পৌনে ছয় লাখ শিক্ষার্থীর টিকা প্রাপ্তি নিশ্চিত হলেও ৩৭ লাখ শিক্ষার্থীকে টিকার আওতার বাইরে রেখে ঝুঁকি নিয়েই খুলতে হবে সব বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র জানায়, পাবলিক প্রাইভেট মিলে বিশ্ববিদ্যালয় পড়–য়া ৪৩ লাখ শিক্ষার্থীর মধ্যে সাড়ে চার লাখ ছাত্রছাত্রী এক ডোজ আর এক লাখ ২২ হাজার উভয় ডোজ টিকা নিয়েছেন। আবার মোট শিক্ষার্থীর মধ্যে সাড়ে ১৮ লাখ টিকার জন্য নিবন্ধন করেছেন। তারা এখনো টিকার নিশ্চয়তা বার্তা পাননি। অবশ্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী এক লাখ ৩২ হাজার। তাদের মধ্যে ৮০ শতাংশই ইতোমধ্যে টিকা নিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
