নিউজ ডেস্ক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটগুলোতে সংশ্লিষ্ট কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটগুলোতে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডে বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দ ব্যবহার করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশনের পরিপন্থী। ’
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, প্যাড ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
অন্যথায় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
