নিউজ ডেস্ক।।
ফাইভজি যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত মোবাইল কম্পানি টেলিটকের মাধ্যমে পঞ্চম প্রজন্মের এই টেলিযোগাযোগ সেবা পরীক্ষামূলক চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর ফলে উচ্চগতির ইন্টারনেট, স্মার্টসিটি, ইন্টারনেট অব থিংকসের (আইওটি) পাশাপাশি শিল্পের অটোমেশনে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত মঙ্গলবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বলেন, চলতি বছরের শেষ নাগাদ দেশে ফাইভজি সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
