রংপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল

আবুল হোসেন বাবলু।।

রংপুর মহানগরীর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর সামনে থেকে, রংপুর জেলা বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র- শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে রংপুর জেলা বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে, ইঞ্জিনিয়ারদের সংগঠন আইইবি কর্তৃকডিগ্রী, ইঞ্জিনিয়ারদের সংগঠনের আইইবি কর্তৃক দেশের সংখ্যাগরিষ্ঠ প্রকৌশলীদের অস্তিত্ব বিপন্ন করার হীন ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি কাচারি বাজার হয়ে, বঙ্গবন্ধুর ম্যুরাল, মোড় ক্রসিং জিলা স্কুল হয়ে বিক্ষোভ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাবেশ করে।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বাংলাদেশ ডিপ্লোমা ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ এর সদস্য সচিব, ফাইজুল ইসলাম রাজু, রংপুর জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ এর সভাপতি, মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল ওয়ালী প্রমুখ।

সমাবেশে বক্তাগণ তাদের বক্তব্যে যে দাবি গুলো পেশ করেন। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স হ্রাস করে তিন বছরে রূপান্তর শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক আত্মঘাতী উদ্বেগ অবিলম্বে বন্ধ করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বি এন বি সি ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করতে হবে,মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান পদোন্নতির কোটা ৫০% এ উন্নতিকরণ, সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত সংস্থা ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে ইঞ্জিনীরিং টিম কনসেপ্ট অনুযায়ী অর্গানোগ্রাম প্রণয়ন, বিদ্যুৎ কোম্পানি সময়ে তার ভিত্তিতে পদোন্নতি প্রদান এবং প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন পদ-পদবি নির্ধারণ করতে হবে। পলিটেকনিক ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা শ্রেণিকক্ষ ল্যাব, ওয়াকসপ সংকটের সমাধান সহ পলিটেকনিক টিএসসি এসএসসি ভোকেশনাল অতিথি শিক্ষকদের পদোন্নতি দ্বিতীয় শিফটের সম্মানী ভাতা প্রদান, STEP শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন ভাতা প্রদান, শিক্ষার্থীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধি এবং ২৯ টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.