স্বাস্থ্য অধিদপ্তরের ৩ হাজার পদের নিয়োগ প্রক্রিয়া বাতিল

দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় তিন হাজার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে।এসব পদের মধ্যে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার।

সোমবার নিয়োগ বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।নিয়োগে দুর্নীতির খবর গণমাধ্যমে আসার পর স্বাস্থ্য সেবা বিভাগ তদন্ত করেছিল।

সেই তদন্ত প্রতিবেদন দেখে স্বাস্থ্যমন্ত্রী তিন পদে জনবল নিয়োগের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছেন বলে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.