বিন-ই-আমিন।।
“ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত শিক্ষা ও কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক শ্রেণি পাঠদান কার্যক্রম পরিচালনা”- শীর্ষক ভার্চুয়্যাল সভার আয়োজন করেছেন বরিশালের বিভাগীয় শিক্ষা পরিবার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপ পরিচালক মো.আনোয়ার হোসেন’র সভাপতিত্বে অনলাইন আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
আজ ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত করোনাকালীন পাঠদান কার্যক্রম পরিচালনা বিষয়ক এই অনলাইন সভায় বরিশাল বিভাগের ৬টি জেলার জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ,বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় চলতি মাসের ১২ তারিখ থেকে করোনা পরবর্তী শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। ১২ সেপ্টেম্বরের আগে বিভিন্ন সময়ে প্রস্তুতিমূলক অনলাইন সভা করে বরিশাল বিভাগীয় কমিশনার, মাউশি বরিশালের আঞ্চলিক পরিচালক, বিভিন্ন জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন দফায় দফায় সভা করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে।
সরকারি নির্দেশনা মেনে ১০ দিন যাবৎ শ্রেণি কার্যক্রম চলে আসছে। এখন পর্যন্ত বরিশাল বিভাগে করোনা পরবর্তী শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়া কারো অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
