নিজস্ব প্রতিবেদক।।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতকরা ৫ ভাগেরও কম শিক্ষার্থী ঝরে পড়েছে বলে মনে করছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিটি বিভাগ ও জেলায় গিয়ে মতবিনিময় করছে। প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের কাজ করতে হবে। শিক্ষার্থীরা যেন স্কুলের বাইরে না থাকে। বাল্যবিয়ে রোধসহ কিশোর গ্যাং প্রতিরোধে আপনারা কাজ করুন।
মঙ্গলবার দুপুরে রংপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে শিক্ষা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারি মোকাবিলায় দীর্ঘ দেড় বছর স্কুল বন্ধ থাকাকালীন আমরা শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস করার সুযোগ করে দিয়েছিলাম। স্কুল খোলার পর থেকে শিক্ষার্থীরা আনন্দের সাথে তাদের প্রিয় প্রতিষ্ঠানে আসতে শুরু করেছে। প্রাথমিকের শিক্ষকদের পরিচালনার দায়িত্ব কর্মকর্তাদের নিতে হবে। গ্রামে গৃহস্থ পাহারা না দিলে ১০ কামলার কাজ করতে ৩০ জন লাগে। তেমনি শিক্ষকদের তদারকির মাঝে রাখলে ১০০ শিক্ষকের কাজ ১০ জনকে দিয়েই সম্ভব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
