করোনায় মৃত্যু আরও কমল

নিউজ ডেস্ক।।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ১৮২ জন মারা গেলেন ভাইরাসটিতে।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল মৃত্যু হয়েছিল ৩৮ জনের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৯০ জনের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.