টিকার আওতায় আসছে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক।।

শিগগিরই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। তিনি বলেছেন, এ বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সরকারি বরিশাল কলেজ মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং অ্যাসাইনমেন্ট বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাউশি ডিজি বলেন, শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে, তবে আবারও করোনা সংক্রমণ বাড়লে আগের মতো অ্যাসাইমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা মূল্যায়ন করা হবে।

মাউশি, বরিশাল অঞ্চল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন। বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ সব সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়গুলো চালু করার বিষয়ে অধ্যাপক গোলাম ফারুক বলেন, শিক্ষার্থীদের হোস্টেল ব্যবস্থাপনা, তাদের ভ্যাকসিনিশন করে সেগুলো খোলার পরিকল্পনা রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.