জামালপুরের নিখোঁজ ৩ মাদরাসা ছাত্রী ঢাকায় উদ্ধার

অনলাইন ডেস্ক।।

তিন দিন আগে জামালপুরের একটি আবাসিক মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া তিন ছাত্রীকে রাজধানীর মুগদা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করে।
জামালপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে পালিয়ে জামালপুরের ইসলামপুর রেলস্টেশনে গিয়ে ট্রেনে চড়ে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নামে। পরে তারা একটি রিকশা ভাড়া করে। কিন্তু কোথায় যাবে তারা বলতে পারছিল না। পরে ওই রিকশাচালক তাদের মুগদায় নিজ বাসায় নিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই রিকশাচালকের বাড়ি থেকে তিন ছাত্রীকে উদ্ধার করে।
মুঠোফোনে রিকশাচালক মো. রাজা মিয়া  বলেন, সোমবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে ওই তিন ছাত্রী তাঁর রিকশাটি ভাড়া করে। কিন্তু কোথায় যাবে, তারা বলতে পারছিল না। পরে তারা জানায়, তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। ফলে ছাত্রীদের তাঁর বাসায় নিয়ে যান। গত তিন ধরে তারা তাঁর ছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.