দুই অধিদপ্তরে নতুন ডিজি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক আব্দুস সবুর মন্ডল। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিজির কাজ চালিয়ে আসছিলেন।

অন্যদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.