মানিকগঞ্জে নৌকা বাইচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা এলাকায় ধলেশ্বরী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

আজ বিকেলে অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে নদীর দুই কুল জুড়ে দর্শকদের আগমনে মুখরিত হয়ে উঠে। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর তীরে বসে গ্রামীণ মেলা। অনেকে নৌকায় করেও বিভিন্ন ধরনের পণ্য বিক্রী করেন।

রাইল্যা এলাকাবাসী এই নৌকা বাইচের অয়োজন করে। ফুকুরহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন লাবু প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.