নিজস্ব প্রতিবেদক।।
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বুধবার সকালে সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫২) নামের ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণীকক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ওসি বলেন, যে কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ী থেকে স্কুলে আসে নজরুল ইসলাম। ওইদিন আর বাড়ীতে ফেরেনি সে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। কিন্তু তার ফোন বন্ধ ছিল। বাবলু মিয়া বলেন, আমার জানামতে পারিবারিক কোন কলহ ছিল না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
