বিন-ই-আমিন।।
করোনাকালীন দীর্ঘ ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরে বরিশালের প্রতিষ্ঠানগুলোতে মুখিয়ে পড়া শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করতে বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
আজ রোববার (১২ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পরিদর্শন করেন তারা। এসময় উৎসবে মেতে উঠতে দেখা যায় কোমলমতি শিক্ষার্থীদের।
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে সরকার দীর্ঘ ১৭ মাস দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে। করোনা ভাইরাসের প্রভাব কিছুটা স্বাভাবিক হলে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ১২ সেপ্টেম্বর রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়া হয়। বরিশাল নগরীর বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। প্রথমে বেলা ১১ টায় সরকারি জিলা স্কুল পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পাশাপাশি শ্রেণি কক্ষ পরিদর্শন করেন।
পরে সেখান থেকে শহরের কালুশাহ সড়কের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং সিস্টার ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহেল মারুফ, জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদারসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
