রঙ্গিন হয়ে উঠেছে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধি।।

রাজধানীর কয়েকটি বিদ্যালয় ও কলেজের প্রাঙ্গণে পা রাখতেই বোঝা গেল কর্মব্যস্ত সবাই। কেউ বেঞ্চ-টেবিল পরিষ্কার করছেন, কেউ এগুলোতে জীবাণুনাশক ছিটাচ্ছেন, কেউ আবার স্কুল প্রাঙ্গণে টাঙিয়ে দিচ্ছেন সচেতনতামূলক বিভিন্ন ব্যানার। ঢাকায় এখন করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপও বেড়েছে। সেই বিবেচনায় কোথাও যাতে এডিস মশার লার্ভা থাকতে না পারে সে দিকে বিশেষ নজর দিচ্ছে কর্তৃপক্ষ।

ইস্কাটন গার্ডেন হাইস্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র চৌধুরী বলেন, স্কুল খোলার প্রস্তুতি হিসেবে যাবতীয় কাজ শেষ। সরকারের নির্দেশনা মেনে প্রতিটি বিষয় বাস্তবায়ন করা হয়েছে। স্বাস্থ্যবিধিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে সব শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন। বিশেষ করে হাত ধোয়া এবং মাস্ক পরার বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে। স্কুল প্রাঙ্গণে হাত ধোয়া ও তাপমাত্রা পরিমাপ করার ব্যবস্থা করা হয়েছে।

করোনা কালেই রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক আমেনা বেগম। যোগদানের পর এখনও শ্রেণিকক্ষে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাননি তিনি। দীর্ঘদিন পরে হলেও কলেজ খোলার খবরে উচ্ছ্বসিত এই শিক্ষক বলেন, শিক্ষার্থীরা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণ। দীর্ঘদিন পর কলেজ খুলবে, আমরা শিক্ষার্থীদের দেখবো, ক্লাস করাবো- এ এক অন্যরকম আনন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.