আমিরাতগামী ফ্লাইট চালু হচ্ছে রোববার

নিউজ ডেস্ক।।

সব শর্ত বহাল রেখে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলো বাংলাদেশ থেকে আমিরাতগামী ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে। রোববার থেকেই স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করতে চায় তারা। দেশটির বিমান সংস্থা ইত্তেহাদ জানায়, ছয় মাসের অধিক সময় বাংলাদেশে আটকে থাকা প্রবাসীরাও এই ফ্লাইটে আবুধাবি ফিরতে পারবেন।

আমিরাতের ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি শনিবার এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে আটকে থাকা প্রবাসীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত করোনার টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করা থাকলে আমিরাত ফিরে আসতে পারবেন। তবে দেশে অবস্থানের মেয়াদকাল ছয় মাসের অধিক হলেও ভিসার বৈধতা নিশ্চিত করতে হবে। এ জন্য আবুধাবিতে প্রত্যাবর্তনকারীদের ফেডারেল অথরিটি অব আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের (আইসিএ) অনুমোদন নিতে হবে। আর দুবাইয়ের ক্ষেত্রে জিডিআরএফএ অনুমোদন নিতে হবে। যাত্রীদের অবশ্যই টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। বিবৃতিতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালসহ ১৫টি দেশের নাগরিকদের জন্য একই আইন কার্যকর বলে উল্লেখ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.