শিক্ষাপ্রতিষ্ঠানে ছিটানো হবে যে ওষুধ

নিজস্ব প্রতিবেদক

মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ ছিলো দেশের সব শিক্ষাপ্রতিষ্টানগুলো। পরিস্থিতি ঠিকঠাক থাকলে রোববার (১২ সেপ্টেম্বর) থেকে দেশের স্কুল-কলেজ খুলতে যাচ্ছে। শিক্ষার্থীদের পদচারনায় আবারও মুখরিত হয়ে উঠবে শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাণ ফিরে পাবে স্কুলের রুম-খেলার মাঠ।

কিন্তু অন্যদিকে করোনা সংক্রমণ কমলেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। আর তাই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আগেই ছিটানো হবে মশার ওষুধ। চালানো হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শেষ সময়ের প্রস্তুতি দেখতে ও চলমান বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এ কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটা শ্রেণিকক্ষে স্প্রে ও ফগিং করা, খেলার মাঠসহ ছাদ এবং চারপাশ পরিষ্কার করা হবে। টয়লেট বা অন্য কোথাও পানি জমে থাকলে লার্ভিসাইডিং করা হবে।

সব মিলিয়ে মোট ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্যক্রম শুক্রবার শেষ হলেও যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে গণটিকা দেয়া হচ্ছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে শনিবার।

শিক্ষাপ্রতিষ্ঠান সবসময় পরিষ্কার রাখতে এবং মাস্ক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে পাঠদান করতে শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান মেয়র।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.