এইমাত্র পাওয়া

চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ

নিউজ ডেস্ক।।

৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে পিএসসি। বিশেষ এই বিসিএস থেকে চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পিএসসি এই ফল প্রকাশ করেছে।

চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এ ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট চার হাজার প্রার্থীকে চিকিৎসক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথমে ৪২তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের বিশেষ ক্ষমতায় এখান থেকে আরও দুই হাজার অর্থাৎ মোট চার হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের ইচ্ছা দ্রুত সময়ে এ চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়া শেষ করে তাদের পদায়ন করা। এ বিষয়েও সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে।

এর আগে করোনার সময় দফায় দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। পরে স্বাস্থ্যবিধি মেনে ও করোনার সময় বিশেষভাবে চিকিৎসক নিয়োগ দিতে কাজ করে পিএসসি। এসময় জরুরি অবস্থায়ও সরকারের কাছে বিশেষ অনুমতি নিয়ে কাজ করে পিএসসি।

গত মে মাসে পিএসসি জানায়, ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণদের মধ্যে ছয় হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৩ মে। ৩০ জুন পর্যন্ত ভাইভা অনুষ্ঠিত হবে।

১৮ মে বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, করোনা পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। অল্প সময়ের মধ্যে নতুন তারিখ জানানোর কথা বলা হয়েছিল ওই সময়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.