আবুল হোসেন বাবলু।।
বুধবার (৮ সেপ্টেম্বর) রংপুর জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম মহোদয় এর সভাপতিত্বে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও এস্টেট), পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও সদস্য সচিব প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর, জিবি মেম্বার, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
সভায় অধ্যক্ষ মহোদয় আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাশ চালুর প্রস্তুতি, বর্তমান অনলাইন শিক্ষা কার্যক্রম, এ্যাসাইনমেন্ট, প্রতিষ্ঠানের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আর্থিক প্রতিবেদন সহ বিবিধ বিষয় উপস্থাপন করেন। সভাপতি মহোদয় জিবি সদস্যগনের সহিত আলোচনা অন্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ্য গুরত্ব দিয়ে বিভিন্ন নির্দেশনা দেন। এছাড়াও দীর্ঘসময় পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারনে স্কুলের প্রথম দিন শিক্ষার্থীদের স্বাগত জানানোর প্রস্তুতি, পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা, মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনা, চলমান এ্যাসাইনমেন্ট কার্যক্রম,নতুন একাডেমিক ভবন ও শহীদ মিনার নির্মান কাজ সহ উপস্থাপিত বিষয়ে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন।
অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
