এইমাত্র পাওয়া

দুই শিফটে দুই শ্রেণির ক্লাস হবে প্রাথমিকে

অনলাইন ডেস্ক।।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিপাঠ শুরু হতে যাচ্ছে। কবে কোনদিন কোন বিষয়ের ক্লাস নেওয়া হবে সে বিষয়ে একটি রুটিন তৈরি করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

সপ্তাহে পঞ্চম শ্রেণির প্রতিদিন এবং সোমবার ও বৃহস্পতিবার বাদে প্রথম থেকে চতুর্থ শ্রেণির ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। চলতি সপ্তাহে এটি চূড়ান্ত করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে বলে জানা গেছে।

প্রস্তাবিত ক্লাস রুটিনে দেখা গেছে, করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দূরত্ব রেখে শিক্ষার্থীদের বসাতে হবে। সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হবে।

এছাড়া শনিবার প্রথম শ্রেণির ক্লাস, রোববার তৃতীয় শ্রেণির, মঙ্গলবার দ্বিতীয় শ্রেণির, বুধবার চতুর্থ শ্রেণির এবং বৃহস্পতিবার শুধু পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হবে।

প্রথম শিফট সকাল ৯টা থেকে ক্লাস শুরু হয়ে ১২টা পর্যন্ত চলবে। দ্বিতীয় শিফটে ১২টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকাল সোয়া ৪টায় শেষ হবে বলে উল্লেখ করা হয়েছে।

ডিপিই’র পলিসি ও অপারেশন বিভাগের পরিচালনক মনিষ চাকমা বলেন, ‘আমরা একটি খসড়া ক্লাস রুটিন তৈরি করেছি। সেটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলে সেটি সব বিদ্যালয়ে ও আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দ্রুত সময়ের মধ্যে এটি প্রকাশ করা হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.